আজ বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা Logo কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা Logo সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন Logo বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত Logo জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন হবে Logo যুগিখালী ইউনিয়নে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ Logo সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাসুম বিল্লাহ শাহীন Logo সাতক্ষীরায় স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ Logo ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরীক্ষা শুরু—অনিয়মে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ১১:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় মোট ১,০৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিনা ব্যর্থতায় পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের কোনো শৈথিল্য বা অনিয়ম পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্র বিতরণ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক নির্ধারণ, আসন বিন্যাস ও প্রশাসনিক নির্দেশনা পাঠানো হয়েছে। পরীক্ষার দিন প্রতিটি বিদ্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা তদারকি করবেন।

এ ছাড়া জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাতক্ষীরার বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন। পরীক্ষা চলাকালে কোনো অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানানো হয়েছে।

আগামী ১ ডিসেম্বর সাতক্ষীরার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সঙ্গে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরীক্ষা শুরু—অনিয়মে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

আপডেট সময়: ১১:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫