আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অভিবাসন প্রত্যাশীদের দুঃসংবাদ দিল যুক্তরাজ্য

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণে এবার পারিবারিক ভিসার শর্ত কঠোর করেছে যুক্তরাজ্য৷ বাড়ানো হয়েছে ন্যূনতম আয়ের সীমা৷ অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পরিকল্পনার অংশ হিসাবে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ৷ শুক্রবার (১২ এপ্রিল) অভিবাসীদের নিয়ে কাজ করা অনলাইন সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এ বছরের ৫ এপ্রিল থেকে কোনো অভিবাসী যদি তার পরিবারের কোনো সদস্যকে যুক্তরাজ্যে নিয়ে আসতে চান তাহলে তার ন্যূনতম আয় হতে হবে ২৯ হাজার পাউন্ড৷ এই আয় সীমা আগে ছিল ১৮ হাজার ৬০০ পাউন্ড৷ আগামী বছর এটি বাড়িয়ে ৩৮ হাজার ৭০০ পাউন্ডে উন্নীত করা হতে পারে৷

এই সিদ্ধান্ত দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অভিবাসন নিয়ন্ত্রণ পরিকল্পনার অংশ৷ দেশটির করদাতার বোঝা কমাতেই অভিবাসনকে নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছেন তিনি৷ সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে রেকর্ডসংখ্যক অভিবাসী এসেছেন যুক্তরাজ্যে৷ চলতি বছর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ভোটের মাঠে অভিবাসন অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে৷ অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে জনমত জরিপে পিছিয়ে আছে ক্ষমতাসীন রক্ষণশীলেরা৷ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ‘গণ অভিবাসন একটি ঊর্ধ্ব সীমায় পৌঁছে গেছে৷ ফলে, এমন কোনো সহজ সমাধান বা সহজ সিদ্ধান্ত নেই, যা এই সংখ্যাটিকে ব্রিটিশ জনগণের কাছে গ্রহণযোগ্য মাত্রায় কমিয়ে দিতে পারে৷’

তিনি আরও বলেন, ‘আমরা অদক্ষদের সংখ্যা কমানোর চেষ্টা করছি, যাতে ব্রিটিশ কর্মীদের এবং তাদের মজুরি রক্ষা করা যায়৷ আমরা চাই, যেসব অভিবাসী তাদের পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে আসবেন তাদের কারণে যেন ব্রিটিশ নাগরিকদের ওপর করের বোঝা চাপাতে না হয়৷’ ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসীদের পরিবারগুলো যেন যুক্তরাজ্যে স্বয়ংসম্পূর্ণ থাকে, কারও ওপর নির্ভর করতে না হয়, তা নিশ্চিত করতেই আয় সীমা বাড়ানো হয়েছে৷ কর্মক্ষেত্র থেকে অর্জিত আয় আর সঞ্চয় মিলিয়েও এই শর্ত পূরণের সুযোগ থাকবে অভিবাসীদের৷ দক্ষ কর্মী হিসেবে ভিসা পাওয়ার শর্তকেও কঠোর করেছে যুক্তরাজ্য৷ গত ডিসেম্বরে দক্ষ কর্মী হিসেবে যুক্তরাজ্যে আসার ন্যূনতম বেতনের হার ৪৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার৷

অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসাবে শিক্ষার্থীদের জন্য কঠোর নীতি এবং ন্যাশনাল হেলথ সার্ভিসের সেবাগ্রহীতা বিদেশিদের সারচার্জ বাড়িয়ে করা হয়েছে ৬৬ শতাংশ৷ জেমস ক্লেভারলি ওই সময় বলেছেন, যুক্তরাজ্যের নিট মাইগ্রেশন কমাতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে৷ ২০২২ সালে যুক্তরাজ্যে নিট মাইগ্রেশন রেকর্ডসংখ্যক সাত লাখ ৪৫ হাজারে উন্নীত হয়েছে৷ অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) জানিয়েছেন, ২০২২ সালে নিট মাইগ্রেশন (ব্রিটেন ছেড়ে যাওয়া মানুষ এবং দেশটিতে নতুন করে আসা মানুষের সংখ্যার পার্থক্য) ধারণার চেয়ে অনেক বেশি৷ ওএনএসের ধারণা ছিল, নিট মাইগ্রেশন হবে ছয় লাখ ছয় হাজার৷ কিন্তু শেষ পর্যন্ত সংখ্যাটি এক লাখ ৩৯ হাজার বেড়ে উন্নীত হয়েছে সাত লাখ ৪৫ হাজারে৷ এর আগের বছর অর্থাৎ ২০২১ সালে নিট মাইগ্রেশন ছিল চার লাখ ৮৮ হাজার৷

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

অভিবাসন প্রত্যাশীদের দুঃসংবাদ দিল যুক্তরাজ্য

আপডেট সময়: ০২:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪