আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা–ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দেবহাটার কোঁড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৬০)-এর সঙ্গে তার সহোদর ভাই মোঃ আব্দুল হামিদ (৬৫) ও পরিবারের অন্য সদস্যদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। রফিকুলের অভিযোগ, গত ১১ নভেম্বর রাত ১০টার দিকে আব্দুল হামিদ, তার ছেলে রুহুল আমিন, জামাতা মিলন হোসেন ও প্রিন্সসহ ৭–৮ জন লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এসময় হামলাকারীরা প্রথমে তাদের বসতঘরের লোহার গ্রিল ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে তার ছেলে আল মামুনকে মারধর করে। একপর্যায়ে মিলন হোসেনের লাঠির আঘাতে আল মামুনের বাম হাতের মধ্যমা আঙুলে কাটা জখম এবং শরীরের বিভিন্ন স্থানে ফোলাও জখম করে। এ সময় রফিকুলের স্ত্রী মর্জিনা খাতুন ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। স্থানীয়রা জানান, অভিযুক্ত মিলন হোসেন সম্প্রতি তার স্ত্রীসহ চোরাই মোটরসাইকেল সংক্রান্ত মামলায় আটক হয়ে জেল খেটে বর্তমানে জামিনে আছেন।
রফিকুলের দাবি, হামলার একপর্যায়ে মিলন হোসেন ঘরে থাকা সোকেজের ড্রয়ার ভেঙে ৪ ভরি ওজনের দুটি স্বর্ণের রুলি (মূল্য প্রায় ৪ লাখ টাকা) এবং নগদ ৫ লাখ টাকা নিয়ে যান। এছাড়া বসতভিটার ঘেরাবেড়া ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে।
ভুক্তভোগীদের ডাকচিৎকার শুনে প্রতিবেশী মনিরুল ইসলাম, সুফিয়া খাতুন ও জোহরা খাতুনসহ অনেকে এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়।
রফিকুল ইসলামের ছেলে আল মামুনকে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা–ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

আপডেট সময়: ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫