আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খুলনায় ‘ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা’ প্রশিক্ষণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের সুরক্ষা বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন ও সক্ষম করে তুলতে খুলনায় ‘ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা’ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর হোটেল ডিএস প্যালেসে আয়োজিত সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রশিক্ষণে তরুণ অংশগ্রহণকারীরা মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ১০, ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত এ প্রশিক্ষণে খুলনা বিভাগের মোট ৩২ জন তরুণ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক প্রতিনিধি অংশ নেন। তারা নাগরিক অধিকার, সার্বজনীন মানবাধিকার সনদ, নাগরিক ও রাজনৈতিক অধিকার, সংবিধান এবং ডিজিটাল পরিসরে মতপ্রকাশের নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

এই কর্মসূচি খুলনা জেলায় বাদাবন সংঘের নেতৃত্বে, মানুষের জন্য ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সারাদেশে পরিচালিত হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচি।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বুশরা আফরোজ, রেশমা খাতুন ও তাহমিনা তুলি। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদাবন সংঘের প্রোগ্রাম ম্যানেজার ফারিহা জেসমিন, প্রোগ্রাম অফিসার নৌশিন নাওয়াল চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মনজুরুল আলম এবং প্রজেক্ট অফিসার (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) নুসরাত ফাতিমা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

খুলনায় ‘ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা’ প্রশিক্ষণ

আপডেট সময়: ০৯:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫