আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় কথিত এনজিওর কোটি টাকার প্রতারণা, অফিসে তালা ঝুলিয়ে পরিচালকরা উধাও

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আদালতপাড়া ও রেজিস্ট্রি অফিস এলাকা ঘিরে গড়ে ওঠা ‘সাদিক জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি’ নামের কথিত এনজিও কোটি টাকা হাতিয়ে নিয়ে কর্মকর্তাদের সঙ্গে পালিয়ে গেছে। প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল হামিদ ও অন্যান্য কর্মকর্তারা গ্রাহকদের আস্থা ভাঙার পর অফিসে তালা ঝুলিয়ে উধাও হয়েছেন।

২০২০ সালের মাঝামাঝি শুরু হওয়া প্রতিষ্ঠানটি ব্যাংকের মতো রেকর্ডবুক, চেকবই, প্যাড ও সঞ্চয়পত্র সাজিয়ে সাধারণ মানুষকে লোভ দেখিয়ে ডিপিএস, এফডিআর ও সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছিল। প্রথম দিকে নিয়মিত লভ্যাংশ দেওয়া হলেও ২০২৫ সালের জানুয়ারির পর থেকে কার্যক্রম স্থগিত হয়ে যায়। ৫ আগস্টের পর অফিসে তালা পড়লে কোটি টাকার প্রতারণার চিত্র প্রকাশ পায়।

প্রতারণায় সক্রিয় ছিলেন ম্যানেজার আব্দুর রাজ্জাক, নারী কর্মী পিয়া সুলতানা, খাদিজা খাতুন, শান্তা ও রিনা। তারা গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আস্থা অর্জন করতেন এবং নতুন বিনিয়োগের টাকা দিয়ে পুরনো গ্রাহকদের লভ্যাংশ দেওয়া হতো।

গ্রাহকরা জানাচ্ছেন, জজ কোর্ট ও রেজিস্ট্রি অফিস এলাকা থেকে প্রায় তিন শতাধিক বিনিয়োগকারীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ সংগৃহীত হয়েছে। প্রতারিত অনেকেই এফডিআর বই, ডিপিএস রসিদ, সঞ্চয়পত্র ও চেকের কপি নিয়ে আইনী পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন।

সাদিক জনকল্যাণ সমিতির প্রতি নজরদারি না থাকায় সাধারণ মানুষের আস্থা ও আর্থিক নিরাপত্তায় চরম আঘাত হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরায় কথিত এনজিওর কোটি টাকার প্রতারণা, অফিসে তালা ঝুলিয়ে পরিচালকরা উধাও

আপডেট সময়: ০১:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫