আজ বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খুলনায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো, নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে আমেনা খাতুন (৮) এবং একই এলাকার আজিজুলের মেয়ে মোমিতা খাতুন (৮)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে বালির পুকুরে গোসল করতে যায় তারা দুইজন। আধাঘণ্টা পর পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণ পর আরও একটি শিশুর মরদেহ দেখতে পাওয়া যায়। দ্রুত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য, শিশু দুজনের কেউই সাঁতার জানত না।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, দুজনেই স্থানীয় নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

খুলনায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আপডেট সময়: ০৭:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫