আফগানিস্তানের কান্দাহার প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এ হামলায় ৪০ জন নিহত হয়েছেন এবং অন্তত ১৭৯ জন আহত হয়েছেন।
শুক্রবার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কিছু সময়ের মধ্যে কান্দাহারে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে স্পিন বোলদাক শহরে এ হামলা চালানো হয়।
আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসমারিক ব্যক্তি, যার একটি বড় অংশই নারী ও শিশু।
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গত ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংঘাত চলে। হামলা-পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে শেষ হয় যুদ্ধবিরতির মেয়াদ। সেই সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান হামলা চালিয়েছে।
রিপোর্টার 



























