আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইসরায়েল থেকে এলো ৩০ ফিলিস্তিনির নিথর দেহ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রেডক্রসের মাধ্যমে গাজার হাসপাতালে এসব মরদেহ হস্তান্তর করে ইসরায়েল। এরমাধ্যমে যুদ্ধবিরতির পর ইসরায়েল থেকে গাজায় আসা মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে।

গত শনিবার থেকে সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর। এরপর সোমবার ২০ জীবিত জিম্মির সবাইকে মুক্তি দেয় হামাস। সঙ্গে এখন পর্যন্ত ৯ থেকে ১০ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে তারা। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, হামাস ১ জিম্মির মরদেহ ফেরত দিলে ইসরায়েল ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে।

গতকাল বুধবার রাতে নতুন করে আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠী। তারা জানিয়েছে, যেসব জিম্মির মরদেহ ছিল তাদের সবাইকে ফেরত পাঠানো হয়েছে। এখনো যেসব জিম্মির মরদেহ রয়ে গেছে সেগুলো খুঁজে বের করতে হলে ভারী ও অত্যাধুনিক যন্ত্রপাতি এবং ‘প্রচেষ্টা’ লাগবে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সব জিম্মির মরদেহ যে হামাস ফেরত দিতে পারবে না সেটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্যরা জানত। কারণ ইসরায়েল গাজায় এতই ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে, ওই জিম্মিদের সমাধিস্থলের চিহ্ন হারিয়ে গেছে। অথবা সেগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, হামাস এখন জিম্মিদের মরদেহ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তিনি বলেছেন, অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে আছে, অনেকগুলো সুড়ঙ্গের ভেতর। হামাস সব মরদেহ খুঁজে খুঁজে বের করছে এবং ইসরায়েলি জিম্মির মরদেহ থাকলে সেটি আলাদা করছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ইসরায়েল থেকে এলো ৩০ ফিলিস্তিনির নিথর দেহ

আপডেট সময়: ০৮:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫