আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শাকিবের মার্কিন নায়িকাকে নিয়ে অপু বিশ্বাসের ফেসবুক স্ট্যাটাস

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৩৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

ঢাকায় সিনেমার সুপার স্টার শাকিব খান প্রথমবারের মতো মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। আসন্ন ঈদে মুক্তি পাবে এই জুটির সিনেমা ‘রাজকুমার’। এরই মধ্যে সিনেমাটির দুটি গান মুক্তি পেয়েছে। যেখানে কোর্টনির সঙ্গে পর্দায় রোম্যান্সে মেতেছেন শাকিব খান। বিশেষ করে টাইটেল গানের পরে ‘বরবাদ’ শিরোনামের গানটিতে এই জুটির পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। গানটি দেখে মুগ্ধ হয়েছেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও। কথা বলেছেন কোর্টনিকে নিয়ে। কোর্টনি কফির একটি ছবি ফেসবুকে শেয়ার করে তার রূপের প্রশংসা করছেন তিনি। ছবিটি শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন, ‘মিষ্টি দেখতে।’

রাজকুমার সিনেমায় ‘বরবাদ’ গানটি লেখার পাশাপাশি সুর-সংগীত করেছেন কিংবদন্তি প্রিন্স মাহমুদ। কণ্ঠ দিয়েছেন নতুন গায়ক আলিফ। ‘বরবাদ’ এর দৃশ্যে উঠে এসেছে বাংলাদেশের হলুদ সরিষা ক্ষেত, রেলওয়ে স্টেশনের সৌন্দর্য। তেমনি এর সঙ্গে দেখা গেছে নিউইয়র্ক সিটির বিভিন্ন দৃশ্য। নায়িকা কোর্টনি কফির সঙ্গে শাকিবের প্রেমময় রসায়ন যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি রয়েছে বিরহের আঁচ। কারণ এই গানের মূল বাণীতে রয়েছে বিরহের বন্দনা।

রাজকুমার চলচ্চিত্র নির্মিত হয়েছে পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে। এতে শাকিব-কোর্টনি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডা. এজাজ প্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

শাকিবের মার্কিন নায়িকাকে নিয়ে অপু বিশ্বাসের ফেসবুক স্ট্যাটাস

আপডেট সময়: ০৭:৩৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪