আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলছেই, নিহত আরও ৮৯

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি হামলায় ৮৯ জন নিহত
ফিলিস্তিনের গাজায় শুক্রবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮৯ জন নিহত ও ৪৬৭ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হন। এর পরদিন থেকেই ইসরায়েল গাজায় অভিযান শুরু করে।

প্রথম দফা অভিযান শেষে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু করে ইসরায়েল।

দ্বিতীয় দফা অভিযানে আড়াই মাসে ৮ হাজার ৫২৭ জন নিহত ও প্রায় ৩১ হাজার ৯৩৪ জন আহত হয়েছেন। জিম্মিদের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে সামরিক অভিযান চালাচ্ছে আইডিএফ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলছেই, নিহত আরও ৮৯

আপডেট সময়: ০৩:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫