আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রাশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৩

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ঢাকা: রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২১ জুলাই) ভোর ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানান, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়, রাস্তা থেকে বাসটি খাদে ছিটকে পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসটি উল্টে যাওয়ার ছবি প্রকাশ করেছে।

এতে আরো বলা হয়েছে, ‘ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে দুর্ঘটনাটি ঘটেছে’। প্ল্যান্টটি কয়লা খনন ও প্রক্রিয়াজাতকরণ করে। তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, তারা দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছেন। রাশিয়ায় শিল্প দুর্ঘটনা সাধারণ ঘটনা। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবারের জন্য শোক দিবস ঘোষণা করেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

রাশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৩

আপডেট সময়: ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫