আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই Logo জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন Logo “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি Logo আগরদাঁড়ি ইউনিয়নে তিন মরহুমের একসঙ্গে জানাজা, শোকের ছায়া নেমে আসে এলাকায় Logo পশুর হাটে নিরাপত্তা জোরদার: সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা Logo কলারোয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা Logo ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্লিস হসপিটাল চ্যাম্পিয়ন Logo সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ Logo আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিমান দুর্ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ শাহরুখ খান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন। এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বলিউডে তারকা মহলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

বিমান দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন উল্লেখ করে লিখেছেন, ‘আহমেদাবাদে দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে মর্মাহত। ভুক্তভোগী, তাদের পরিবার এবং সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমার প্রার্থনা রইল।’

এদিকে শোক প্রকাশ করে বলিউড অভিনেতা সানি দেওলের ভাষ্য, ‘আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে আমি বিধ্বস্ত। ধ্বংসস্তূপের নিচে এখনও যাদের শরীরে প্রাণ রয়েছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হোক। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন।’

শোকাহত আলিয়া ভাটের মন্তব্য, ‘এটা ভয়াবহ! সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে। বিমানের সকল যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা রইল।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১২ জন ছিলেন ক্রু। বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

বিমান দুর্ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ শাহরুখ খান

আপডেট সময়: ০৫:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫