আজ বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সুষ্ঠু নির্বাচনই একমাত্র এজেন্ডা: জেলা প্রশাসক আফরোজা আখতার Logo সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান ও ইউনিয়ন বিএনপি’র অফিস উদ্বোধন Logo সাতক্ষীরায় যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান—প্রভাষক ওমর ফারুক Logo দেবহাটার সখিপুর হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান Logo তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরায় ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি সভা Logo ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার, ব্যয় ১৮১ কোটি টাকা Logo তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত Logo সাতক্ষীরা ২ আসনে জনগণের আস্থার প্রতীক বিএনপির ধানের শীষ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মাদক পাচার করছে বিড়াল!

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

জেলের মধ্যে মাদক পাচার করতে হবে। সে জন্য অভিনব পন্থা খুঁজে বের করে ফেললেন পাচারকারীরা! মাদক পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে বিড়ালকে! এমনটাই ঘটেছে কোস্টারিকায়।
কোস্টারিকার বিচার মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পোকোসি কারাগারের রক্ষীরা একটি বিড়ালকে কারাগারের দেওয়াল টপকে যাওয়ার চেষ্টা করতে দেখেন।
পরে তারা দেখেতে পান, বিড়ালটির গায়ে বাঁধা রয়েছে একটি পুঁটলি। সেটির মধ্যে রয়েছে মাদক। ওজন করে দেখা যায় সেটিতে ২৩৬ গ্রাম গাঁজা এবং ৬৮ গ্রাম হেরোইন রয়েছে।
মন্ত্রণালয়ের তরফ থেকে ফেসবুকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিড়ালটি কারাগারের কাঁটাতার টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সেই সময়ই বিড়ালটিকে আটক করা হয়। ভিডিওতে আরও দেখা যায় যে, কারাগারের কর্মীরা সাবধানে বিড়ালটির দেহ থেকে মাদকের প্যাকেটটি সরাচ্ছেন।
কোস্টারিকান বিচার মন্ত্রণালয়ের বিবৃতি উদ্বৃত করে একটি প্রতিবেদনে লেখা হয়েছে, ‘কারাগারে নিযুক্ত একজন অফিসার গ্রিন জোনে প্রাণীটিকে দেখতে পান এবং তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান। বিড়ালটিকে ধরার পড়ে প্যাকেটগুলো সরিয়ে ফেলা হয়। যার ফলে সেটির গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি।’ পরে বিড়ালটিকে জাতীয় প্রাণী স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।-বিবিসি

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু নির্বাচনই একমাত্র এজেন্ডা: জেলা প্রশাসক আফরোজা আখতার

মাদক পাচার করছে বিড়াল!

আপডেট সময়: ০৫:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫