আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

বিশ্ব সুন্দরী নির্বাচনের অন্যতম বড় প্রতিযোগিতা মিস ইউনিভার্সে ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে সৌদি আরব। এ বছরের আসরে ২৭ বছর বয়সি সৌদি মডেল রুমি আলকাহতানি অংশ নেবেন। সোমবার মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে আলকাহতানির নাম ঘোষণা করা হয়। রক্ষণশীল সৌদি আরব থেকে প্রথম প্রতিযোগী হিসেবে ইতিহাস গড়েন এই তরুণী। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের পতাকা নিয়ে অংশগ্রহণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দিয়েছেন রুমি আলকাহতানি। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো সৌদি প্রতিনিধি হিসেবে ২৭ বছর বয়সি ওই মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে যাচ্ছেন।

রুমি আলকাহতানি সুন্দরী প্রতিযোগিতার বিষয়ে অভিজ্ঞ। অনলাইন এই ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রামে ১০ লাখ ফলোয়ার আছে। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেছেন, এ বছর বিশ্বের অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন তিনি। আরবিতে লেখা ইনস্টাগ্রাম পোস্টে আলকাহতানি বলেছেন, ‘মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আর এর মাধ্যমে বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় সৌদি আরব প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।’

ইনস্টাগ্রামে দেওয়ার পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন সৌদি এই সুন্দরী। বাম হাতে সৌদি আরবের পতাকা তুলে ধরা সেই ছবিতে তাকে ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং মিস ইউনিভার্স সৌদি আরব লেখা স্যাস পরা অবস্থায় দেখা যায়। এবারই প্রথম নয়, দেশটির রাজধানী রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি এর আগেও সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তিনি কয়েকটি বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে সর্বশেষ গত কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ায় অংশ নেন তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী

আপডেট সময়: ০৭:৪৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪