আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রাজনীতিতে নামছেন উর্বশী রাউতেলা!

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৪০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

ভারতের চলচ্চিত্র অঙ্গনের তারকাদের রাজনীতিতে আসা নতুন কোনো ঘটনা নয়। টালিউড, বলিউডি এমনকি দক্ষিণী সিনেমার আলোচিত ও খ্যাতিমান তারকাদেরই রাজনীতির মাঠে নেমে চষে বেড়াতে দেখা গেছে। ভারতে আসন্ন নির্বাচনের আগে ফের রাজনীতিতে যুক্ত হচ্ছেন একগুচ্ছ সিনে তারকা- এমন খবর বাতাসে ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন আগে থেকেই। এবার বাঘা বাঘা অভিনেতা-অভিনেত্রীর পথ অনুসরণ করে রাজনীতির মাঠে পা রাখতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ সিনেমার প্রচারণায় বেরিয়েছিলেন উর্বশী। সেখানেই এই বলিউড তারকা দাবি করেছেন, ভারতের আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দল তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে দিয়েছে ভোটে দাঁড়ানোর টিকিট। কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে পা রাখা ঠিক হবে কি না, তা নিয়ে ভাবনায় পড়েছেন।

এদিকে উর্বশীর একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। যেখানে অনুরাগীদের উদ্দেশে তাকে বলতে দেখা গেছে, ‘রাজনীতিতে পা রাখব কি না সিদ্ধান্ত নিতে পারছি না। এ বিষয়ে সবার মতামত জানতে চাই। প্লিজ কমেন্ট করে জানান।’ ভিডিওতে উর্বশীর এমন অনুরোধ হাসির খোরাক হয়ে উঠেছে নেটিজেনদের। বলিউড বাসিন্দারাও মেতে উঠেছেন আলোচনা-সমালোচনায়। কেউ আবার কটাক্ষ করে বলেছেন, ‘রাজনীতি কোনো খেলা নয়, যা নিয়ে লোকজনকে জিজ্ঞেস করতে হবে, মাঠে নামব কি নামব না।’ অনেকে কৌতূহল নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, তিনি কি সত্যি কথা বলছেন, নাকি ভক্ত-অনুরাগীদের নিয়ে এক ধরনের মজা করছেন? এমন আরও কিছু প্রশ্ন প্রতিনিয়ত ছুটে আসছে উর্বশীর দিকে। কিন্তু এখন তিনি পুরোপুরি মুখে কুলুপ এঁটে আছেন।

রাজনীতিতে আসুন বা না আসুন, ক্যামেরার সামনে না দাঁড়িয়ে উপায় নেই উর্বশীর। কেননা এই মুহূর্তে তার আছে বেশ কিছু সিনেমার কাজ। চলতি বছর তার অভিনীত ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া রাম পোথিনেনির সঙ্গে তাকে অভিনয় করতে দেখা যাবে একটি প্যান-ইন্ডিয়ান সিনেমায়। বলিউড ছাড়াও হলিউডে অভিনেত্রী হিসেবেও অভিষেক হতে যাচ্ছে উর্বশীর।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

রাজনীতিতে নামছেন উর্বশী রাউতেলা!

আপডেট সময়: ০৬:৪০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪