আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:৪৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৮ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, গাজায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সিনেটরদের সঙ্গে ভার্চুয়ালি আলাপকালে নেতানিয়াহু বলেন, গাজায় যুদ্ধ চলবে। তিনি ভার্চুয়ালি রিপাবলিকান সিনেটরদের উদ্দেশে ভাষণ দেওয়ার পর মার্কিন আইনপ্রণেতারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে পরাজিত করতে ইসরায়েল প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। মার্কিন সিনেটর জন বারাসো বলেন, আমরা তাকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে জিজ্ঞাসা করলে জবাবে তার থেকে যুদ্ধ চালিয়ে যাওয়া, বন্দিদের মুক্তি ও হামাসকে পরাজিত করার উত্তর পেয়েছি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে আমরা তাকে জানিয়েছি। তারা এটি ঠিকই করে চলেছেন।

মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে সিনিয়র ইহুদি রাজনীতিবিদ চাক শুমার সম্প্রতি নেতানিয়াহুকে শান্তির পথে বাধা হিসেবে উল্লেখ করেছেন। এরপরই রিপাবলিকান সিনেটরদের এমন বক্তব্য সামনে এসেছে। এক সপ্তাহ আগে দেওয়া ওই বক্তব্যে চাক ‍শুমার ইসরায়েলে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়েছিলেন। এর আগে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন বলেন, তিনি কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর কথা বিবেচনা করছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

আপডেট সময়: ০৫:৪৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪