আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মালয়েশিয়ায় পাকিস্তানি নাগরিকের হাতে বাংলাদেশি নিহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় পাকিস্তানি নাগরিকের হাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সেলঙ্গর রাজ্যের শাহ আলম শহরের ৩৬ নম্বর সেকশনে একটি কারখানার শ্রমিকদের হোস্টেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মালয়েশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইফতারের জুস পান করায় ওই পাকিস্তানির সঙ্গে বাংলাদেশি নাগরিকের বিরোধ দেখা দেয়। শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুলিশ ঘটনার খবর পায়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ইফতারের সময় তার কমলার জুস পান করায় ৫১ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি ভুক্তভোগীর ওপর রেগে যান।
তদন্তে জানা গেছে, ভুক্তভোগী বাংলাদেশি (৪৯) একজন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি হত্যায় সন্দেহভাজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে কন্টেইনার তৈরি ফ্যাক্টরির হোস্টেলে থাকতেন। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ইফতারের সময় তার জুস পান করলে ভুক্তভোগী বাংলাদেশির ওপর রেগে যান অভিযুক্ত পাকিস্তানি নাগরিক। পরে তিনি রান্নাঘর থেকে ছুরি এনে একাধিকবার ভুক্তভোগীকে ছুরিকাঘাত করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ একটি ছুরিও জব্দ করেছে। ধারণা করা হচ্ছে ছুরিটি সন্দেহভাজন ব্যক্তি ভুক্তভোগীকে আঘাত করতে ব্যবহার করেছিল। দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত চলমান রয়েছে, যার অধীনে মৃত্যুদণ্ড বা ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। যদি মৃত্যুদণ্ড আরোপ করা না হয় তবে অন্তত ১২ বার বেত্রাঘাতের শাস্তি দেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

মালয়েশিয়ায় পাকিস্তানি নাগরিকের হাতে বাংলাদেশি নিহত

আপডেট সময়: ১০:৩৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪