আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৪২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে

এশিয়ার বাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সরবরাহ কমছে এমন খবরেই গত সপ্তাহে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি পায়। এরপর সোমবার (১৮ মার্চ) সপ্তাহের প্রথম দিনেও তেলের মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত আছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম (মে মাসের জন্য) ৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.৩৭ ডলারে উঠেছে। এপ্রিল মাসের জন্য ডাব্লিউটিআই ক্রুডের দাম ১০ সেন্ট বেড়ে ৮১.১৪ ডলারে উঠেছে। ফলে নভেম্বরের পর তেলের দাম এখন সর্বোচ্চ।

শুক্রবার তেলের দাম কিছুটা কমলেও পুরো সপ্তাহের হিসাবে ব্রেন্ট ও ডাব্লিউটিআই ক্রুড তেলের দাম উভয়ই ৪ শতাংশ বেড়েছে। গত মাসে সামগ্রিকভাবে তেলের দাম সীমার মধ্যেই ছিল; কিন্তু গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) তেলের চাহিদা বৃদ্ধির যে প্রতিবেদন দিয়েছে, তাতে বলা হয়েছে যে তেলের দাম গত নভেম্বর মাসের পর সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে।

এই পরিস্থিতিতে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এএনজেডের এক বিশ্লেষণে বলা হয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে। গত সপ্তাহে রাশিয়ার তেল পরিশোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার সূত্রে প্রতিষ্ঠানটি এ কথা বলেছে।

গত শনিবার রাশিয়ার ক্রাসনাদারের স্ল্যাভিন্সক পরিশোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলায় কিছুক্ষণের জন্য আগুন লেগে যায়। এই পরিশোধনাগারে বছরে ৮৫ লাখ মেট্রিক টন তেল পরিশোধন করা হয়, যার দৈনিক সক্ষমতা এক লাখ ৭০ হাজার ব্যারেল।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এ হামলায় বছরের প্রথম প্রান্তিকে রাশিয়ার তেল পরিশোধনের সক্ষমতা ৭ শতাংশ কমেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক ঘোষণায় মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত রবিবার তিনি নিশ্চিত করেছেন, গাজার রাফা অঞ্চলে যে ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন, সেখানেও অভিযান চালানো হবে। যদিও ইসরায়েলের মিত্ররা নেতানিয়াহুর এই পরিকল্পনার বিরুদ্ধে। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলত্জ বলেছেন, সেটা হলে এই অঞ্চলের শান্তি নিশ্চিত করা ‘খুবই কঠিন’ হয়ে যাবে।

আগামী বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানা যাবে। ধারণা করা হচ্ছে, ফেড কবে নাগাদ নীতি সুদহার হ্রাস করবে, সে বিষয়ে সেদিন আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

বিশ্লেষণকারী সংস্থা আইজির বাজার বিশ্লেষক টনি সিকামোর বলেন, সম্ভবত ফেডারেল রিজার্ভ এ মাসে নীতি সুদহার অপরিবর্তিত রাখবে; এরপর জুন মাসে তারা নীতি সুদহার কমাবে কি না, তাও এখন রীতিমতো টস করার মতো বিষয় হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে সুদহার কমলে চাহিদা বাড়বে; এতে তেলের দাম আরো বাড়ার সম্ভাবনা আছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আপডেট সময়: ০৩:৪২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪