আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে কর ব্যবস্থার ওপর জনগণের কমে যাওয়া আস্থা ফিরিয়ে আনার আশ্বাসও দিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় অর্থনীতিবিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ইউআইইউর জুনিয়র ইকোনমিস্টস ফোরাম এ প্রতিযোগিতার আয়োজন করে। অর্থমন্ত্রী বলেন, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া কর কাঠামোর ওপর জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। দেশের উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, কাউকে পেছনে ফেলে বা বাইরে রেখে সামগ্রিক ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ওই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই ২২৪টি দল অংশ নিতে নিবন্ধন করেছিল। বর্ণাঢ্য এই আয়োজনের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য শেষে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’

আপডেট সময়: ১০:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬