আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে শিক্ষার্থীরা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

সড়ক-মহাসড়কের ট্রাফিক ও পচ্ছিন্নতা অভিযানের পর এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকির দায়িত্ব কাঁধে তুলে নিল সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার(৯ আগস্ট) সকালে শহরের সুলতানপুর বড় বাজার পরিদর্শন করেছে শিক্ষার্থীরা। দিনভর পরিছন্নতা অভিযান ও সড়ক নিয়ন্ত্রণের পাশাপাশি মাংস বাজার, মৎস্য বাজার ও কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে তারা। এসময় সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজার, মাছ বাজার ও মাংসের বাজারে মূল্য তালিকা দেখে। কিছু কিছু দোকানের পণ্যের তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কি না তাও তারা পর্যক্ষেন করে। আর যে সব দোকানে মূল্য তালিকা নাই তাদেরকে মূল্য তালিকা টানিয়ে ব্যবসা করার আহ্বান জানায় শিক্ষার্থীরা ।

এ সময় শিক্ষার্থীরা বাজারে বিক্রেতাদের বলে, যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন। এ ছাাড়া অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানায় তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসময় জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং সড়কের উপর দোকানপাট পর্যবেক্ষণ করে তারা। বাজার তদারকিতে এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার সমন্বয়ক তামিম তাসমিন, সহ-সমন্বয়ক ওমর তাসনিম, সাব্বির ইসলাম, ফারহান তানভীর সহ আরো অনেকে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে শিক্ষার্থীরা

আপডেট সময়: ১২:১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪