আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কাজটি আমি খুব এনজয় করছি : সুবহা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

শোবিজের আলোচিত নাম শাহ হুমায়রা সুবহা। ছোট পর্দা দিয়ে অভিনয়ের শুরু তার। এরপর রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। এছাড়া সুবহা অভিনীত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমাটির শুটিংও শেষ হয়েছে। ডাবিং শেষ হলেই মুক্তির মিছিলে আসবে এটি। তবে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে সুবহা। মাঝে গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শ্রোতারা সুবহার গানেও বুদ হয়েছেন। এবার নতুন পরিচয়ে এই সুন্দরী। সম্প্রতি ভাইয়া গ্রুপে সহকারী ব্যবস্থাপন হিসেবে কোম্পানির ব্র্যান্ডিং এন্ড প্রমোশনের কাজ করছেন তিনি।

নতুন কাজ বেশ উপভোগ করছেন সুবহা। তিনি কালবেলাকে বলেন, ‘এই কাজটি আমি খুব এনজয় করছি। অফিসের পাশাপাশি নিজেকে ফিট করার চেষ্টায় আছি। নিয়মিত জিম করছি। অভিনয়ের প্রতি ভালোবাসা রয়েছে। নিজেকে ফিট করে হয়তো অভিনয়েও ফিরব। তবে প্রচুর কাজ করতে হবে এমন ভাবনা আমার মাঝে কখনোই ছিল না। মনের মতো কাজ যদি পাই করব।’

সুবহা আরও বলেন, ‘দেখুন আমার ভাগ্য হয়তো ভালো। কারণ ঘরে অবসর সময় কাটানোর সময়ও অসংখ্য কাজের অফার পেয়েছি। তবে নিজেকে ফিট না করে কাজ ফিরতে চাইনি। কিছুটা মুটিয়ে গিয়েছিলাম। এখন ওজন কমানোর মিশনে নেমেছি। আসলে খেতে খুব ভালোবাসি। কোমল পানীয় আর ফাস্ট ফুড খেয়ে ওজন বাড়িয়েছি। তবে নতুন জব বেশ এনজয় করছি। আমি অনেক বেশিদূর ভাবতে পারি না। দেখি সামনে কী অপেক্ষা করছে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

কাজটি আমি খুব এনজয় করছি : সুবহা

আপডেট সময়: ০১:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪