আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

এফডিসিতে ডিপজল-মিশার মাসব্যাপী ইফতার আয়োজন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৩৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে

এফডিসিতে মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। প্রতিদিন এফডিসির ক্যানটিনের সামনে ইফতারের আয়োজন করা হবে। এ আয়োজনে শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমা সংশ্লিষ্ট সবাই ইফতার করার সুযোগ পাবেন। গতকাল মঙ্গলবার প্রথম রমজানে মিশা সওদাগর নিজে উপস্থিত থেকে সবাইকে নিয়ে ইফতার করেন। এ বিষয়ে ডিপজল বলেন, রমজান মানে ঐক্য, ভালোবাসা এবং সহমর্মিতা। আমি বরাবরই চলচ্চিত্রের মানুষের পাশে ছিলাম। আমরা সবাই এ রমজানে বাসায় হরেক রকমের খাবার খাব। কিন্তু আমার আরেক পরিবার এফডিসির মানুষজন নামে মাত্র পানি দিয়ে ইফতার করবে সেটা তো হতে পারে না। তাই কয়েকশো লোক যেন ভালোভাবে ইফতার করতে পারে আমি আর মিশা সেই উদ্যোগ নিয়েছি। শুধু শিল্পী সমিতির সদস্য নয়, এখানে এফডিসির সব শ্রেণির মানুষ ইফতার করতে পারবেন। মিশা সওদাগর বলেন, রমজান উপলক্ষে বাজারে সবকিছুর দাম চড়া। এমন অবস্থায় আমার এফডিসির ভাই ও বোনদের কিছু কিনে ভালোভাবে ইফতার করার মতো সেরকম সামর্থ্য নেই৷ তাই আমার পরিবারের মানুষদের জন্য ডিপজল ভাই ও আমি মিলে এমন উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, সবার সুবিধার্থে বড় করে প্যান্ডেল করা হয়েছে যাতে আরাম করে বসে সবাই এখানে ইফতার করতে পারেন। আশা করছি, এখানে যে খাবার উপকরণ রাখা হয়েছে সেগুলো দিয়ে খুব ভালোভাবেই সবাই তৃপ্তি মতো ইফতার করতে পারবেন, ইনশাআল্লাহ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

এফডিসিতে ডিপজল-মিশার মাসব্যাপী ইফতার আয়োজন

আপডেট সময়: ০৪:৩৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪