আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

স্বস্তিকাকে খুশি করলেন চঞ্চল চৌধুরী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে

চঞ্চল চৌধুরীর সঙ্গে বেশ সখ্য টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর। বাংলাদেশি এই অভিনেতার কোনো সিরিজ বা সিনেমা মুক্তি পেলে, প্রথম শোতেই সেটা দেখা চাই স্বস্তিকার। প্রয়োজনে রাত জেগে চঞ্চল চৌধুরীর সিরিজ উপভোগ করেন অভিনেত্রী। শনিবার (১ জুন) মন বেশ খারাপ ছিল স্বস্তিকার। এরপর অবশ্য বিশেষ এক কারণে তার মন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার কারণ ছিলেন চঞ্চল চৌধুরী। মূলত নির্বাচনে ভোট দিতে না পেরে মন খারাপ হয়েছিল স্বস্তিকার। ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট দিতে গিয়েছিলেন অভিনেত্রী। নিজের বোনকে নিয়ে ভোট দিতে গিয়ে দেখেন, দুজনের কারও নামই নেই ভোটার তালিকায়। এ কারণেই মেজাজ খিটখিটে ছিল স্বস্তিকার। ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী। তবে এর পরই বেশ খোশমেজাজে আরেকটি পোস্ট দিয়েছেন স্বস্তিকা। অভিনেতা চঞ্চলকে ট্যাগ করে পোস্টটি করেছেন তিনি।

শনিবার চঞ্চল চৌধুরীর জন্মদিনে ফেসবুকে একটি পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানান স্বস্তিকা। পোস্টে চঞ্চল চৌধুরীকে ‘মহারাজ’ বলে সম্বোধন করেছেন অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন, এই অভিনেতার সব কাজই দেখেন তিনি। নিজের পোস্টে বাংলাদেশি এই অভিনেতার ভূয়সী প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা। দুই বাংলায় এখন সমান জনপ্রিয় চঞ্চল চৌধুরী। সাধারণ দর্শকের পাশাপাশি দুদেশের তারকাদের ভালোবাসাও লুফে নিয়েছেন এই অভিনেতা। তাইতো মন খারাপের কথা ভুলে গিয়ে অভিনেতার জন্মদিনের খুশিটুকু নিজের ভাগে নিয়ে নিয়েছেন স্বস্তিকা। চঞ্চলকে উদ্দেশ্য করে অভিনেত্রী লিখেছেন, আমার প্রিয় শিল্পী, জেনো আমি তোমার সবচেয়ে বড় অনুরাগী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

স্বস্তিকাকে খুশি করলেন চঞ্চল চৌধুরী

আপডেট সময়: ০১:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪