আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

হামলার শিকার রাভিনা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে

অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। নব্বই দশকে অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। দীর্ঘ এই ক্যারিয়ারে সবসময়ই বিতর্ক এড়িয়ে চলতে পছন্দ করেন এ নায়িকা। অভিনয় করেছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমায়। এবার সেই অভিনেত্রীকেই জড়াতে দেখা গেল বিতর্কে। তাও আবার ইন্ডাস্ট্রির কোনো বিষয়ে নয়, সাধারণ জনগণের সঙ্গে।  সামাজিক যোগাযোগমাধ্যমে রাভিনার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। যেই ভিডিওতে দেখা যায় মুম্বাইয়ের স্থানীয় কিছু লোকজনের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। করছেন চিৎকার। ভিডিওটি ২ জুন মধ্য রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা হয়।

ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের রাস্তায় মধ্যরাতে রাভিনার চালক বেপরোয়া গাড়ি চালানোর কারণে মুম্বাইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে একই পরিবারের তিনজন আহত হন। এই ঘটনার পর স্থানীয়রা যখন তার গাড়ি ঘিরে ধরেন তখন অভিনেত্রী নেমে আসেন। এরপরই তাকে দেখে উত্তেজনা আরও বেড়ে যায়। ভিডিওতে এক নারীকে রাভিনার গায়ে হাত দিতেও দেখা যায়। এরপরই অভিনেত্রী উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে কেউ গায়ে হাত দিবেন না। বিষয়টি আমরা কথা বলে সমাধান করতে পারি।’

কিন্তু ভিডিওতে অনেকেই মারার জন্য রাভিনার দিকে তেরে আসতে দেখা যায়। এরপর পরিস্থিতি শান্ত করতে সেখানে মুম্বাই পুলিশের একটি দল উপস্থিত হয়। তবে এ বিষয়ে অভিনেত্রী এখনো কোনো মন্তব্য জানাননি।
রাভিনাকে এখন বলিউডে নিয়মিত কাজ করতে দেখা যায়। ডিজিটাল প্ল্যাটফর্ম ও টেলিভিশন রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে নিয়মিতই দেখা যায় তাকে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

হামলার শিকার রাভিনা

আপডেট সময়: ০১:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪