আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

প্রতিবারই শোবিজ তারকাদের মহামিলনস্থল হয়ে ওঠে কান সৈকত। এবার সেখানে দ্যুতি ছড়িয়েছেন দেশীয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। জামদানি, কাতানের গাউনসহ বাহারি আউটফিটে এবারের কানের সবটুকু আলো যেন নিজের দিকে শুষে নিয়েছেন তিনি। তাই তো দেশি-বিদেশি সংবাদপত্রের কাগজ ভরে উঠেছে ভাবনার রূপের বন্দনায়। মাত্র শেষ হওয়া কান উৎসব থেকে ফিরে এসেছেন ভাবনা। দূরদেশে তার এবারের যাত্রা ছিল পুরোপুরি একা। ফলে কানে যাওয়া-আসাটাই ছিল ভাবনার সবচেয়ে বড় ভাবনার বিষয়। অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে একবাক্যে তিনি বলেছেন—‘দুর্দান্ত অভিজ্ঞতা। আমার ইচ্ছা পূরণ হয়েছে।’ কানের আনন্দ ও প্রাপ্তি নিয়ে কালবেলার সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন অভিনেত্রী ভাবনা। সেখানে গিয়ে নিজের পছন্দের সিনেমা দেখার সুযোগ পেয়েছেন তিনি। তবে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল, কানে গিয়ে একটি সিনেমায় সাইন করে ফিরেছেন তিনি। ‘জেনুবিয়া’ নামে ওই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন ভাবনা। চুক্তি একেবারে পাকা করে এসেছেন। তবে ছবিটির ব্যাপারে বিস্তারিত বলতে বেশ কার্পণ্য করেছেন অভিনেত্রী।

কান সফরে প্রাপ্তির খাতা খুলে ভাবনা বললেন, ‘আমি কান থেকে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি। এটি আমার জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে। অলরেডি একটি সিনেমায় সাইন করে কান থেকে ফিরে এসেছি। নভেম্বর থেকে এ ছবির কাজ শুরু করব। এটা আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমি একা একা এমন একটি উৎসবে গিয়েছি, ফিরেও এসেছি। এটা আমার জন্য একটা সাকসেসফুল জার্নি। আমাকে দেশের অনেকেই অ্যাপ্রিশিয়েট করছে। এখন তো বিদেশি মিডিয়াও আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে।’ উল্লেখ্য, ১৪ মে শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কানের ৭৭তম আসর। ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত এ উৎসবের পর্দা নেমেছে ২৫ মে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি

আপডেট সময়: ০২:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪