আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যার সাক্ষাৎ চান মৌসুমী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

দেশীয় সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা মৌসুমী। গত বছর অক্টোবর থেকে আমেরিকায় রয়েছেন তিনি। সেখানে মা ও মেয়ের সঙ্গে দারুণ সময় কাটছে তার। এদিকে দীর্ঘদিন স্ত্রী কাছে না থাকায় তাকে মিস করছেন স্বামী চিত্রনায়ক ওমর সানী। তবে দূরে থেকে দেশ ও দেশের মানুষকে মিস করছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত নায়িকা। এদিকে মৌসুমী একজন বিশেষ মানুষকে খুঁজছেন। সেই মানুষটি হলেন তার গৃহশিক্ষিকা ‘আনা’। মৌসুমী যখন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়তেন, সেই সময় আনা মৌসুমীকে পড়াতে তার বাসায় আসতেন। আনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। কিন্তু পরবর্তী সময়ে আনার সঙ্গে মৌসুমীর পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জীবনের এ পর্যায়ে এসে সেই শিক্ষিকার দেখা চান মৌসুমী। এ ব্যাপারে তিনি বলেন, ‘পড়াশোনায় আমি খুব ফাঁকিবাজ ছিলাম। কিন্তু আনা ম্যাডাম আমাকে খুব যত্ন করে পড়াতেন। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন, আদর করতেন। তার সেই স্নেহ মায়া আজও ভীষণ মিস করি। খুব কাছে থেকে তাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। মনে হয় তার দেখা পেলে আমি হারিয়ে যাওয়া ছোটবেলাটা ফিরে পাব। মাঝেমধ্যে মনে হয় তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হবে। দেখা হলে হয়তো জড়িয়ে ধরে আমি খুব করে কেঁদেও ফেলতে পারি। জানি না এ জীবনে আর কোনোদিন আনা ম্যাডামের সঙ্গে দেখা হবে কি না। তবে আমি দোয়া করি আনা ম্যাডাম যেখানেই থাকুন, ভালো থাকুন।’

মৌসুমী অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’। যেটি গত ঈদে মুক্তি পেয়েছে। এদিকে কিছুদিন আগে আমেরিকায় অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব’-এ উপস্থিত হয়েছিলেন মৌসুমী। সেখানে দেখা হয় তার দুই প্রিয় বন্ধু নায়ক-সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

যার সাক্ষাৎ চান মৌসুমী

আপডেট সময়: ০২:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪