আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কান থেকেই নতুন খবর ভাবনার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৪৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

নিজ উদ্যোগে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে গিয়ে নতুন করে আলোচনায় চলে এসেছেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কানের লাল গালিচায় রকমারি পোশাকে উৎসবের লাল গালিচাতেও নজর কেড়েছে ‘ভয়ংকর সুন্দর’ খ্যাত এই অভিনেত্রী। আর ফ্রান্সের কান উৎসব থেকেই নতুন একটি সুখবর দিলেন ভাবনা। জানালেন বাংলাদেশের নতুন চিত্র পরিচালক জাফর ফিরোজের ছবিতে অভিনয় করবেন তিনি। ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিয়াও লি, যিনি একজন ব্রিটিশ চায়নিজ প্রযোজক। ছবির নাম ‘জেনুবিয়া’। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বেশ আনন্দিত কণ্ঠে গণমাধ্যমকে আশনা হাবিব ভাবনা বলেন, এই উৎসবে আমি একাই আসছি। আসার সময় খুব ভয় পাচ্ছিলাম, একা একা সব করতে পারব কি না; কিন্তু আমার পরিবার, আমার বন্ধু ও আমার খুব কাছের মানুষ সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন। বিশেষ করে আমার মা-বাবা, বোন অদিতি ও কণ্ঠশিল্পী কোনাল আপু আমাকে শক্তি, সাহস ও সবচেয়ে বেশি প্রেরণা জুগিয়েছেন। তারা বারবার বলেছেন, ভয়কে আমি জয় করতে পারব। তাই আমি এখানে এসে একা সবকিছু করলাম। ছবিতেও সাইন করলাম। একজন অভিনয়শিল্পী হিসেবে এটাই তো সবচেয়ে বড় পাওয়া।’

ভাবনা আরও বলেন, ‘একজন অভিনয়শিল্পীর চাওয়া প্রতিনিয়ত নিজেকে নতুন চরিত্রে দেখার। আমি এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম, যা সত্যিই গর্ব করার মতো। শর্তের কারণে অনেক কিছু বিস্তারিত বলতে পারছি না; কিন্তু আমাকে যে গল্পটা শোনানো হয়েছে, খুবই চমৎকার। যেদিন আমি সবার সঙ্গে গল্পটা ভাগাভাগি করতে পারব, সেদিন সবাই বুঝবে অভিনয়শিল্পী হিসেবে আমি কতটা সৌভাগ্যবান। পরিচালক জানিয়েছেন, ছবিটা শুধু বাংলাদেশে নয়, চীন ও মালয়েশিয়াতেও মুক্তি পাবে। অনেক ভাষায় ডাবিংও হবে।’ ভাবনা জানান, ‘প্রথমবার এসে এমন একটা সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে যাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, তাই উপহারটা আমাকে দিয়েছেন। তা ছাড়া এটা কোনোভাবে সম্ভব হতো না। আমার সঙ্গে কান উৎসবে আসার পর যা কিছু ঘটছে, সবই মিরাক্যালি ঘটছে। নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে এটা মালিকের আশীর্বাদ, তাই এমনটি ঘটছে। সব মিলিয়ে তাই আমার মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ জাফর ফিরোজ জানান, আগামী তিন মাসের মধ্যে ছবির কাজ শুরু করবেন। আর পুরো শুটিং হবে মালয়েশিয়ায়। অন্যান্য অভিনয়শিল্পীও এরই মধ্যে চূড়ান্ত করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

কান থেকেই নতুন খবর ভাবনার

আপডেট সময়: ০৭:৪৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪