আজ বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নিরব-রিফাতের ‘অবুঝ মনের প্রেম’

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

ছোট পর্দার এ সময়ের তরুণ অভিনয় শিল্পী হোসাইন নিরব ও রিফাত জাহান সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘অবুঝ মনের প্রেম’ নামের একটি একক নাটকে। চয়ন দেব-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এ বাবুল। সম্প্রতি রোমান্টিক-কমেডির ঘরানার নাটকটির দৃশ্য ধারণ হয়েছে। নাটকের গল্প প্রসঙ্গে এ বাবুল বলেন, পরিবারকে না জানিয়ে হাসান ও মনীষা ভালোবেসে বিয়ে করে। মনীষা একটু শক্ত মনের মানুষ। হাসান বেকার যুবক, পরিচয় দেওয়ার মতো কিছু নেই। হাসানের মুখ থেকে শোনা যায় সে দূর সম্পর্কের মামার কাছে মানুষ হয়েছে। হাসান খুবই নরম প্রকৃতির ভালো ছেলে। মনীষা তাকে হঠাৎ বিয়ে করে ফেলবে সে চিন্তাও করতে পারেনি। চাকরি হচ্ছে না তাই মনীষাকে ঘরে তুলতে পারছে না। মনীষা বড় বোন রেনুমার সঙ্গেই থাকে।

মনীষার বোনের জামাই জামাল সাহেব খুবই সহজ সরল মানুষ। বাইরে থেকে বোঝা যায় না। সারাক্ষণ বউ রেনুমার সঙ্গে তুচ্ছ কারণে ঝগড়াঝাঁটি করেন। কিন্তু তিনি বউকে খুব ভালোবাসেন। সেটা মাঝে মধ্যে শালিকা মনীষার কাছে প্রকাশ করেন। তুচ্ছ কারণেই সন্দেহ করে বসেন রেনুমাকে। তারপর তুমুল ঝগড়া শুরু হয়। ঘটতে থাকে একের পর এক নাটকীয় ঘটনা। হাস্যরসের মাধ্যমে নাটকটিতে একটি বার্তা দেয়া হয়েছে। আগামী ১৮ মে বিকেল ৩টা ৩০ মিনিটে আরএস বাংলা নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।

নিরব বলেন, প্রেমের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। ভালোবাসা কখনো অবুঝ সেটা এ নাটকে তুলে ধরা হয়েছে। আশা করছি, নাটকটি প্রচারে এলে সবার পছন্দ হবে। ‘অবুঝ মনের প্রেম’ নামের একক নাটকটিতে আরও অভিনয় করেছেন করেছেন মুকিত জাকারিয়া, আসমা পাঠান রুম্পা, হাবিবা প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন কৃষ্ণেন্দু ভৌমিক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

নিরব-রিফাতের ‘অবুঝ মনের প্রেম’

আপডেট সময়: ০১:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪