আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গাছতলায় জায়েদ খান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

চিত্রনায়ক জায়েদ খান। ইদানীং তার ব্যস্ততার শেষ নেই। দেশ ও দেশের বাইরে তার চাহিদা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। স্টেজ পারফর্মেন্সে এখন আয়োজকরা তার বিকল্প কাউকে ভাবতেই পারে না। সেই জায়েদ খান এখন গাছতলায়। সামাজিক যোগাযোগমাধ্যমে জায়েদ খানের অনুসারীর সংখ্যা ৫ লাখের কাছাকাছি। তাদেরকে নিয়মিত এই নায়ক তার বর্তমান অবস্থাসহ নানা বিষয় অবগত করেন। ভক্তদের জন্য কখনো শেয়ার করেন ছবি আবার কখনো ভিডিও। এবার নিজের ফেসবুকে গাছতলায় শুয়ে থাকার একটি ছবি শেয়ার করলেন জায়েদ। ছবিতে তাকে দেখা যায় সাদা পাঞ্জাবি পরে, মাথার নিচে গামছা দিয়ে গ্রামের পুকুরঘাটে শুয়ে আছেন। ছবিটি শেয়ার করে এই নায়ক ক্যাপশনে লিখেন, ‘বাবার রেখে যাওয়া স্মৃতির সাথে। প্রকৃতির কোলে।’

জায়েদ খান বর্তমানে গ্রামের বাড়ি পিরোজপুরে আছেন। সেখানে বাবা-মায়ের কবর জিয়ারত করতে গেছেন এই নায়ক। সেখান থেকেই গ্রামের বাড়ির নানা মুহূর্ত তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করতে দেখা যায়। কয়েক দিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন আলোচিত অভিনেতা জায়েদ খান। ১৬ দিনের সফরে অংশ নিয়েছিলেন তিনটি অনুষ্ঠানে। সব অনুষ্ঠানই উপভোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

এবার প্রস্তুতি নিচ্ছেন লন্ডন যাওয়ার। আগামী ২৬-২৭ মে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন’ অনুষ্ঠিত হবে। এতে জায়েদ খান পারফর্ম করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক নিজেই। আগামী ২২ মে লন্ডনের উদ্দেশে উড়াল দেবেন তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

গাছতলায় জায়েদ খান

আপডেট সময়: ০১:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪