আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নিলয়-মাহিকে বিয়ে দিলেন আলম

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। বাস্তব জীবনে একজনের স্ত্রী আছে আরেকজনের রয়েছে প্রেমিক। নাটকের এই জুটিকে বিয়ে দিলেন নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম! অবাক হওয়ার কিছু নেই নিলয়-মাহির এই বিয়ে বাস্তবে না। আসছে ঈদুল আজহার জন্য নির্মিত ‘তোমার সাথে আড়ি’ নামে একটি নাটকের গল্পে এমনটা দেখা যাবে। সময়ের এই আলোচিত দুই তারকাকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন আলম।

নাটকের গল্পে দেখা যাবে, বরপক্ষের রাফি ও কনে পক্ষের কনার মধ্যে বিয়ে বাড়ির গেটের টাকা-পয়সা নিয়ে নানারকম মজার কাণ্ড ঘটতে থাকে। সম্পর্কে তারা দুজনেই বেয়াই ও বেয়াইন। কিন্তু একটা সময় তাদের দুজের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গল্প নতুন মোড় নেয়। নাটকের শুটিং সেটের ছবি দেখে বোঝা যায়, শেষ পর্যন্ত নিলয়-মাহির বিয়ে অবধি দেখানো হবে। পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, নিলয়ের সঙ্গে আগেও অনেকবার কাজ হয়েছে। তবে মাহির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। দুজনের জুটি দর্শকরা পছন্দ করবেন। কারণ দর্শক ঈদের নাটকে পেতে আনন্দ চান। হাসতে চান। যার সবকিছুই এই নাটকটিতে রয়েছে।

সিডি ভিশনের ব্যানারে নির্মিত ‘তোমার সাথে আড়ি’র গল্প লিখেছেন অনামিকা মণ্ডল। এতে আরও অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, রকি খান, বাপ্পি আশরাফ, সেলজুক তারিক, সেজুতি খন্দকারসহ অনেকে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

নিলয়-মাহিকে বিয়ে দিলেন আলম

আপডেট সময়: ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪