আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রথমবারের মতো বড় পর্দায় আসছে কাজী নজরুলের জীবনী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রথমবারের মতো বড় পর্দায় তার জীবনী তুলে ধরা হবে। আবদুল আলিমের পরিচালনায় সিনেমায় নজরুলের চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা কিঞ্জল নন্দ। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে। সিনেমাটি নির্মাণ হবে টালিগঞ্জে। কিঞ্জল বললেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে সিনেমায়। আমি সত্যিই উত্তেজিত সুযোগ পেয়ে। চিত্রনাট্য পরেই আমি কাজটি করতে রাজি হয়ে যাই। তবে চরিত্র ধারণেও বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায় দেখানো হবে।’ কিঞ্জল আরও জানান, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই সিনেমায় তুলে ধরা হবে। সিনেমার শুটিং শুরু হবে সামনে শীতে। বাংলাদেশ ও কলকাতার বেশকিছু লোকেশনে হবে শুটিং। গল্পে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরেরও উপস্থিতি। তবে তার চরিত্রে কে অভিনয় করবে তা এখনো নিশ্চিত নয়।

সিনেমার সংগীত পরিচালনার থাকছেন জয় সরকার। নজরুলের ‘বায়োপিক’ কঠিন পরীক্ষা। তাই আগামী কয়েক মাস এ সিনেমার কাস্টিং ও অন্যান্য বিষয়গুলো নিয়ে প্রস্তুতি চলবে। সিনেমার নাম এখন পর্যন্ত ঠিক করা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। সম্পাদনায় থাকছেন অর্ঘকমল মিত্র। নজরুলের বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, খরাজ মুখোপাধ্যায় , কাঞ্চনা মৈত্রসহ আরও অনেকে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

প্রথমবারের মতো বড় পর্দায় আসছে কাজী নজরুলের জীবনী

আপডেট সময়: ০৭:৪৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪