আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নতুন বিতর্কে শিল্পা শেঠি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৩৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী শিল্পা শেঠি। বর্তমানে অভিনয়ে নিয়মিত না হলেও বিভিন্ন রিয়েলিটি শোর বিচারক হয়ে দর্শকের সামনে আসেন এই ধারকানকন্যা। ফ্যাশন সচেতন শিল্পার পয়স ৪৬ পেরিয়ে গেলেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন ঠিক যেন অষ্টাদশীর ন্যায়। তাকে দেখে বোঝার উপায় নেই, দুই সন্তানের মা তিনি। বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন তিনি। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পার! এক মাস আগেই ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিল্পা শেঠির নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও হাতছাড়া হয়েছে। সেই আইনি জটের মাঝেই এবার নতুন বিতর্কে জড়ালেন অভিনেত্রী। পশু নিগ্রহের অভিযোগ উঠল শিল্পার বিরুদ্ধে। সম্প্রতি জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন এক সময়ের আলোচিত এই তারকা। মা দিবস উপলক্ষে মা সুনন্দা শেঠিকে নিয়ে বৈষ্ণোদেবীতে পুজোও দেন শিল্পা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শমিতা শেঠিও। বৈষ্ণোদেবীতে পুজো দেওয়ার মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেই এবার ফের বিতর্কে শিল্পা। ঘোড়ার পিঠে চড়ে মা বৈষ্ণোদেবীর দর্শনে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই তার বিরুদ্ধে উঠেছে পশু নিগ্রহের অভিযোগ।

সংসার, স্বামী-সন্তান, সব কাজ সামলেও নিজের যত্ন নিতে ভোলেননি তিনি। শরীরচর্চার সঙ্গে কোনো আপস করতে নারাজ অভিনেত্রী, কিন্তু সেই শরীরচর্চা নিয়েই এবার খোঁটা শুনলেন শিল্পা। শুধু তাই নয়, অভিনেত্রীর বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ এনেছেন নেটিজেনরা! নেটপাড়ার প্রশ্ন, ‘আপনি এত শরীর সতেচন, এত যোগব্যায়াম করেন। তাহলে কেন অবলা ঘোড়ার পিঠে চড়ে পাহাড়ে উঠছেন? ওদের তো কষ্ট হয়!’ কেউ লিখেছেন, ‘এত ফিট হযে লাভটা কী হলো যে, একজন অবলা জন্তুর পিঠে চেপে উঠতে হচ্ছে?’ কেউ লিখেছেন, ‘এ তো সরাসরি পশু নিগ্রহের ঘটনা।’ কেউ আবার বলেছেন, ‘এত কিছু না করে হেলিকপ্টারে চেপেই যেতে পারতেন।

আবার কারও মন্তব্য, ‘কাটরা থেকে এই ১২ কিমি ঘোড়ার পিঠে চড়েই পাহাড়ে উঠলেন আপনি! সেলেব হিসেবে আপনি তো হেলিকপ্টার করেও যেতে পারতেন। তাহলে কেন নিরীহ পশুগুলোকে কষ্ট দিলেন?’ এ রকম অসংখ্য প্রশ্নের কবলে জর্জরিত হতে হচ্ছে শিল্পা শেঠিকে। যদিও এ ধরনের সমালোচনায় এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি শিল্পার পক্ষ থেকে। বর্তমানে ইডির ঝামেলায় নাজেহাল রয়েছেন অভিনেত্রী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

নতুন বিতর্কে শিল্পা শেঠি

আপডেট সময়: ০৬:৩৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪