আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মান্নার ছেলের আবেগঘন পোস্ট ভাইরাল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে

ঢালিউডে তুমুল জনপ্রিয় প্রয়াত নায়ক মান্না। মৃত্যুর পরও তার সিনেমাগুলো বিনোদনপ্রেমীদের পছন্দের তালিকাতে রয়েছে। দুই যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়িয়েছেন তিনি।একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন গণমানুষের এ নায়ক। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মাত্র ৪৪ বছর জীবনাবসান হয় তার।

মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস। ঢালিউডে বিচরণ নেই তার। সামাজিকমাধ্যমে মাঝেমধ্যে কিছু পোস্ট দেন সিয়াম। রোববার মা দিবসে মা-বাবার বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুকে ও ইনস্ট্রাগ্রামে বাবা-মায়ের ছবি প্রকাশ করেছেন সিয়াম। তাতে শৈশবের সিয়ামকেও দেখা গেছে। ছবিতে তিনি ইংরেজিতে একটি বাক্য লিখেছেন। সেটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘আমার বাবার দারুণ সৌভাগ্য ছিল। এ কারণেই এই সুন্দরীকে জয় করতে পেরেছিলেন’। সুন্দরী বলতে সিয়াম তার মা শেলী মান্নাকে বোঝাতে চেয়েছেন। এরপর মায়ের উদ্দেশ্যে সিয়ামের লিখেছেন, হ্যাপি মাদারস ডে।

১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মান্না। ওই প্রতিযোগিতার মাধ্যমেই রুপালি জগতে পা রাখেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’। তবে মান্নার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলি’। ১৯৯১ সালে ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন এ নায়ক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

মান্নার ছেলের আবেগঘন পোস্ট ভাইরাল

আপডেট সময়: ১২:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪