আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বন্ধুকে সহযোগিতা করতে গিয়ে ফাঁসলেন আল্লু অর্জুন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

আইনি ঝামেলায় পড়লেন দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুন। শনিবার (১১ মে) অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রাজনীতি সংশ্লিষ্ট এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে বিপাকে পড়েছেন পুষ্পা খ্যাত এই অভিনেতা। ভারতের অন্ধ্র প্রদেশের নান্দিয়ালে বন্ধু ও ওয়াই.এস.আর.সি.পি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বাড়িতে গিয়েছিলেন আল্লু। সেখানে যেতেই প্রিয় অভিনেতাকে একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। তখন বন্ধুর বাড়ির ব্যালকনি থেকে হাত নেড়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আল্লু। এ সময়ে ভক্তরা উচ্চস্বরে পুষ্পা পুষ্পা বলে স্লোগান দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ঘটনার পর বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শনিবার সমাবেশের জন্য পূর্বানুমতি ছাড়াই আল্লু অর্জুনকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এ কারণে নির্বাচনী বিধি অমান্য করার জন্য রবিচন্দ্র ও আল্লুর বিরুদ্ধে মামলা দায়ের হয়।

এ বিষয়ে আল্লুর ভাষ্য, নিজের বন্ধুকে সাহায্য করার জন্য নান্দিয়ালায় গিয়েছিলেন তিনি। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না আল্লু। অভিনেতা জানান, তার বন্ধুরা যে ক্ষেত্রেরই হোক না কেন, তাদের সাহায্যে প্রয়োজন হলে তিনি অবশ্যই এগিয়ে যাবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

বন্ধুকে সহযোগিতা করতে গিয়ে ফাঁসলেন আল্লু অর্জুন

আপডেট সময়: ১২:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪