আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খুঁজে পাওয়া যাবে না আর সেই ‘গল্পকার’ পিয়ালকে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:০২:২১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

তারার দেশেই পাড়ি জমালেন বাংলাদেশের ব্যান্ড জগতের ‘তরুণ তারা’ গায়ক ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়াল। সড়কেই ঝরে গেলো তার ত্রিশ না পেরোনো ‘দেহখান’। এবার তাকে গানের প্রতিটা ছন্দেই খুঁজতে হবে। মৃত মানুষের চিৎকার শুনতে পাওয়া না গেলেও পিয়াল ভক্তদের চিৎকারে (বেদনার্ত কথকতা) সয়লাব হয়ে গেছে ফেসবুক। তার গাওয়া গানের প্রিয় লাইনগুলো ধরেই তাকে স্মরণ করছেন অনেকে।

অড সিগনেচার ব্যান্ড দলের এই সদস্য সিলেটের একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে যাওয়ার সময় শনিবার ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মাত্র ২৬ বছরেই তার গানের হয়েছে অবসান। এই দুর্ঘটনায় ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন।
ব্যান্ডের বাকি সদস্যরা আহত হলেও তারা আশঙ্কামুক্ত বলে ফেসবুকে জানিয়েছে অড সিগনেচার।

২০১৭ সালে অড সিগনেচারের যাত্রা। কম সময়েই তরুণদের মাঝে জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। গানটি লিখেছেন মুনতাসির রাকিব।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

খুঁজে পাওয়া যাবে না আর সেই ‘গল্পকার’ পিয়ালকে

আপডেট সময়: ০৩:০২:২১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪