সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন টিমের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) মাগরিবের নামাজের পর লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মো. আতিয়ার রহমান মোল্লা। এ ছাড়া ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা, কর্মী ও ইউনিয়ন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের ভূমিকা, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দাওয়াতি কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সভায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে চলমান দাওয়াতি ও গণসংযোগ কার্যক্রম নিয়েও আলোচনা হয়। ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এসব কার্যক্রম পরিচালনার সময়সীমা ও কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে নিয়মিত বৈঠক, পারস্পরিক যোগাযোগ এবং দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ স্থাপন, তাঁদের কথা শোনা এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে মানুষের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। ইউনিয়ন জামায়াতের আমির মো. মশিয়ার রহমান সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় নিয়মিত যোগাযোগ ও কর্মতৎপরতা বাড়ানোর আহ্বান জানান। প্রধান অতিথি অধ্যাপক হাফিজুর রহমান হাফিজ কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্বশীলদের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বৈঠকে ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং আগামী দিনের কার্যক্রম আরও পরিকল্পিতভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়। পরে দাওয়াতি, গণসংযোগ ও সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের আহ্বানের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।
আজকের বাণী 


















