আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালু, উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুনর্বাসন, সুন্দরবন টেক্সটাইল মিলস চালু এবং সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় ও দুস্থ ভূমিহীনদের বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাওসার আলীর সভাপতিত্বে পথসভায় নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান সঞ্চালনা করেন। প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী।

এ ছাড়া বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক গাজী আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, শাহানারা খাতুন রিনা, রফিকুল ইসলাম ও স্বপন পান্ডে প্রমুখ। বক্তারা বলেন, ভূমিহীনদের পুনর্বাসন ও তাঁদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালু এবং সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালুর দাবি জানান তাঁরা। পথসভায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক ভূমিহীন মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা চার দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

আপডেট সময়: ০৮:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬