সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দিনভর চলে। ভোটগ্রহণ শেষে গভীর রাত পর্যন্ত ভোট গণনা করা হয়। তবে রাত ২টা পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই বাজার এলাকায় ব্যবসায়ী ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ ছিল সরব।
ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। রাত গভীর হলেও গণনা শেষ না হওয়ায় প্রার্থী, তাঁদের সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে ফলাফল জানার আগ্রহ বাড়তে থাকে। নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটাররা। সব ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আজকের বাণী 


















