আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল প্রতিষ্ঠানের ব্যানার ও রঙিন বেলুন। র‍্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়। এতে কেক কাটেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দীন ফারুকী ও অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম এবং সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মো. আবুল হোসেন। অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” উল্লেখ্য, ২০২৪ সালে প্রি-প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি

আপডেট সময়: ০৮:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬