সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঝিটকী জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন।
সম্মেলনটি পরিচালনা করেন শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম। এতে ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কর্মীদের দায়িত্ব এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সমাজের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজকের বাণী 


























