আজ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অল্পবয়সী মেয়েদের স্মার্টফোন ব্যবহারে জেলা প্রশাসকের সতর্কতা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

অল্পবয়সী মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলারোয়ার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে কৈশোরীদের সুরক্ষা ও সচেতনতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। জেলা প্রশাসক বলেন, “আপনারা আপনাদের অল্পবয়সী মেয়েদের হাতে স্মার্টফোন কিনে দিয়ে তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন।” তিনি অভিভাবকদের সন্তানদের অনলাইন কার্যক্রমের বিষয়ে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে পরিচালিত ‘পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’ (ইরেসপো)-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে কৈশোরী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কৈশোরীদের সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিরা। আয়োজকেরা জানান, প্রান্তিক ও পিছিয়ে পড়া নারীদের সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

অল্পবয়সী মেয়েদের স্মার্টফোন ব্যবহারে জেলা প্রশাসকের সতর্কতা

আপডেট সময়: ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬