নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরের শিশু ইব্রাহিম হোসেনের। সে শহরের ইটাগাছা দারুল উলুম মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নিজ বাড়ির সামনে সুলতানপুর দক্ষিণপাড়ার বায়তুল্লাহ জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠ এলাকা থেকে ইব্রাহিম নিখোঁজ হয়। তার বয়স ১০ বছর। নিখোঁজের সময় তার পরনে নীল রঙের প্যান্ট ও গেঞ্জি ছিল। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৭১৭, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। ইব্রাহিমের সন্ধান পেলে ০১৩২২৬৭৫১৭৪ অথবা ০১৯৩৯৫২৮৭৮৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি নিখোঁজ শিশু
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- ৫৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























