আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পুলিশের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা বুবলী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • ৬০৫ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার বিতর্কিত চিত্রনায়িকা শবনম বুবলী। ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যেই তিনি থাকেন খবরের শিরোনামে। সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী প্রায়ই নানা ধরনের কটাক্ষের শিকার হন। এবার এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এই মনের মতো মানুষ পাইলাম সিনেমার নায়িকা। অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। গত ২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।যদিও পুরো বিষয়টিই শুরু থেকে গোপন রেখেছেন তিনি।

সাধারণ ডায়েরিতে বুবলী বলেছেন, ‘বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, বেশকিছু ফেসবুক পেজের নাম উল্লেখ করে বুবলী থানায় একটি জিডি করেন। ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশন’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তর’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫ থেকে ২০টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম তিনি উল্লেখ করেছেন জিডিতে। এমনকি তার এই অভিযোগের তালিকায় রয়েছে দেশের ৪টি গণমাধ্যমেরও নাম।

৮ মে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলীর জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।’ তবে জিডি প্রসঙ্গে গণমাধ্যমকে এখনও কিছুই বলেননি বুবলী। এদিকে শাকিব-বুবলীর বিয়েই হয়নি এমন মন্তব্য করে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন বুবলীর সিনেমার প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

পুলিশের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা বুবলী

আপডেট সময়: ০৯:২০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪