আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উচ্ছ্বাসে ভাসছেন নুসরাত ফারিয়া

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৩২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

বহুমাত্রিক প্রতিভার নাম নুসরাত ফারিয়া। একই সঙ্গে গান, অভিনয় মডেলিং সবকিছুতেই সমান ব্যস্ততা তার। সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুটো শো শেষ করলেন। বর্তমানে এখনো অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন। সেখান থেকেই তিনি জানান, ‘দারুণ এক অভিজ্ঞতা হলো। দুটো স্টেজ শোতেই খুব ভালো রেসপন্স।’ ফারিয়া বলেন, ‘আমার এই অডিয়েন্স এক দিনে তৈরি হয়নি। একটু একটু করেই তৈরি করেছি। আমি কমপ্লিট পারফর্মার হিসেবেই কাজ করার চেষ্টা করি। এবারের অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ও সিডনি দুটি জায়গাতেই অসাধারণ অডিয়েন্স পেয়েছি। একটা হলভর্তি ভালো অডিয়েন্স যেকোনো পারফর্মারের জন্য অনেক আনন্দের। অস্ট্রেলিয়াবাসী সেই কাজটিই করল।’ টালিউড, ঢালিউড দুই জায়গাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন নুসরাত ফারিয়া। এর মধ্যে অত্যাধিক কাজের চাপে নিজেও খানিক অসুস্থ হয়ে হাসপাতালে যান। ফারিয়া বলেন, ‘ক্যারিয়ারে নিজের ভালো কিছু কাজ করে যেতে চাই। সে কারণেই নিজেকে কাজের ভেতরে ডুবিয়ে রাখি। মাঝে বাবার সেকেন্ড স্ট্রোকটা সত্যিই এলোমেলো করে দেয়। এখন অনেকটা ভালো। বাবা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

অস্ট্রেলিয়ায় এবারের শোতে সহশিল্পী জায়েদ খানকে নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। সব সময় আলোচনায় থাকতে চাওয়া জায়েদ খান ও তার ডিগবাজি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে বিভিন্ন ইভেন্ট আয়োজকদের এই কৌতূহলের কারণে অস্ট্রেলিয়ার শো নিয়েও নানান মুখরোচক আলোচনা তৈরি হয়েছে। এই শোয়ের ফাঁকে জায়েদ খান ও নুসরাত ফারিয়ার একটি ডুয়েট ছবিও আলোচনায় এসেছে। ছবিতে দেখা যায় সিডনি অপেরার সামনে একই ছাতার নিচে নুসরাত ফারিয়া ও জায়েদ খান। ছবিটি নিয়ে নেটিজেনরা নানান আলোচনায় মুখর হন কমেন্ট বক্সে। ফারিয়া বলেন, ‘আমরা সিডনি শোয়ের প্রমোশনের জন্য ছবিটা পোস্ট করি। আর জায়েদ খান সম্পর্কে বলব। উনি আমার বড় ভাই এবং খুব ভালো মনের মানুষ।’

অস্ট্রেলিয়া শো শেষ করে নুসরাত ফারিয়া দেশে ফিরবেন ১০ মে। এসেই আপকামিং ছবির কাজ ও প্রচারণায় অংশ নেবেন। সামনে তার ‘ফুটবল ৭১’ ও ‘রকস্টার’ নামে দুটি ছবি মুক্তি পাচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

উচ্ছ্বাসে ভাসছেন নুসরাত ফারিয়া

আপডেট সময়: ০৯:৩২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪