আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত (ভিডিও)

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

এবার ফিগার দেখিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ভক্তদের মাথা ঘুরিয়ে দিলেন ঢাকাই ছবির মোস্ট এলিজিবল ব্যাচেলর জায়েদ খান। স্টেজে পারফর্ম করতে করতে একপর্যায়ে জামা খুলে ফেলেন সুদর্শন এই নায়ক। এরপর স্থির হয়ে দাঁড়িয়ে দুই হাতের পেশী ফোলাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক সারিতে থাকা জায়েদ ফ্যানরা। এ ছাড়া ভক্তদের অনুরোধে মেলবর্নের ওই অনুষ্ঠানে দিতে হয়েছে ডিগবাজিও। এসময় স্টেজে বেজে চলছিল জায়েদের লেস্টেস্ট সুপার-ডুপার হিট সং ‘বিড়ি খাইলে হয় ক্যানসার’ গানটি। অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়েছেন জায়েদ খান। রোববার মেলবোর্নের টাউন হলে হয়েছে অনুষ্ঠানটি। সেখানকার বাঙালি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ‘সোনার চর’ সিনেমার এই নায়ক। স্টেজ থেকে ‘শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত’ বলে শ্লোগান দিচ্ছিলেন দর্শকরা। অনুষ্ঠান শেষে কালবেলাকে জায়েদ জানান, কিছু ছেলেমেয়ে টি-শার্টে তার ছবি প্রিন্ট করে সেটি গায়ে দিয়ে অনুষ্ঠানে এসেছেন। এক ভক্ত এসে তাকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসার কথাও প্রকাশ করেছেন। নায়কের সঙ্গে ছবি তুলতে হুমড়ি খয়ে পড়েছিলেন দর্শক। বিষয়টিতে বেশ মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জায়েদ খান।

হলভর্তি দর্শকের ওই অনুষ্ঠানে নিজ গানের কোলাজের সঙ্গে নেচেছেন জায়েদ খান। মঞ্চে সহশিল্পী ছিলেন শ্রীলঙ্কান, অস্ট্রেলিয়ান ও ভারতের নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানের একপর্যায়ে জায়েদ খানকে ডিগবাজি দেওয়ার জন্য চিৎকার করে অনুরোধ করেন দর্শকরা। এ বিষয়ে জায়েদ বলেন, বেশির ভাগ দর্শকই ডিগবাজির জন্য অনুরোধ করছিলেন। তাই ডিগবাজি না দিয়ে কোনো উপায় ছিল না। স্টেজে দর্শকের জন্যও ডিগবাজি দেওয়ার ব্যবস্থা ছিল। তাতে তিনজন দর্শক অংশগ্রহণ করেছেন। ডিগবাজিতে যিনি প্রথম হয়েছেন, সেই দর্শককে জায়েদের ছবিসহ বালিশের কভার উপহার দেওয়া হয়েছে। নায়কের হাত থেকেই পুরস্কার গ্রহণ করেছেন বিজয়ী দর্শক।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় আরও একটি পারফর্ম করবেন জায়েদ। আগামী ৫ মে সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হবে। সেখানে অতিথি হিসেবে পারফর্ম করবেন এই নায়ক। অন্যদিকে জায়েদের ফ্যানরাও ঈদে মুক্তি পাওয়া ‘সোনার চর’ সিনেমা দেখে নায়কের অভিনয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়া যাওয়ার আগে বিভিন্ন সিনেমা হলে উপস্থিত থেকে সোনার চরের দর্শকের সঙ্গে সময় কাটিয়েছেন জায়েদ। সিনেমাটি দেখতে এসে জায়েদ ভক্তরা বলছেন, অভিনেতা হিসেবে জায়েদ খানের পুনর্জন্ম হয়েছে সোনার চর সিনেমার মাধ্যমে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত (ভিডিও)

আপডেট সময়: ১২:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪