আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
আত্রাই নদীর দুই পাড়ে ক্ষমতার লড়াই আর প্রেমের গল্প

ঈদের নাটক ‘অমর প্রেম’

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
ধীরলয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর দুই পাড়ে দুটি গ্রাম—মির্জাপুর আর শাহজাহানপুর। একদিকে বাহাদুর মির্জার নিয়ন্ত্রণে মির্জাপুর, অন্যদিকে শাহজাহান খানের প্রভাবশালী নেতৃত্বে শাহজাহানপুর। দুই গ্রামই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় দীর্ঘদিন ধরে মুখোমুখি অবস্থানে।

এই টানাপোড়েনের মধ্যেই এক বিয়ের অনুষ্ঠানে মির্জার ছেলে পার্থর সঙ্গে শাহজাহানের মেয়ে রাইসার পরিচয় হয়। সেখান থেকেই শুরু হয় নাটকের মূল গল্প—প্রেম, দ্বন্দ্ব আর ক্ষমতার সংঘর্ষ। নাটকটির নাম ‘অমর প্রেম’। এটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার সজীব। পার্থ ও রাইসা চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও তানজিম সাইয়ারা তটিনী। নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপুসহ অনেকে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ।

নির্মাতা জাহিদুল ইসলাম সুজন বলেন, “নাটকটির গল্পে আবেগ আর চরিত্রগুলোর মধ্যে আলাদা অনুভূতি রয়েছে, যা দর্শকের মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।” তিনি আরও জানান, তটিনীর সঙ্গে এটি তার তৃতীয় কাজ। পুরো ইউনিটের সহযোগিতায় কাজটি সম্পন্ন হয়েছে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

আত্রাই নদীর দুই পাড়ে ক্ষমতার লড়াই আর প্রেমের গল্প

ঈদের নাটক ‘অমর প্রেম’

আপডেট সময়: ০৮:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬