আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন শুক্রবার (২২ মে) দুপুরে সৌদি আরবের মক্কা থেকে গণমাধ্যমকে বলেন, গতরাতে হজ ফ্লাইট শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তিনি বলেন, ১৯ জনের মত হজযাত্রীর জটিলতা ছিল, তাদেরও নিয়ে আসা হয়েছে। সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর সংখ্যা কোটার থেকে কিছুটা কম আছে। কিছু সংখ্যা মূলত আপৎকালীন সময়ের জন্য সংরক্ষণ করা হয়। নিবন্ধিত হজযাত্রীর বাইরে এ সংখ্যাটা সংরক্ষণ করা হয়।

শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ মে সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হওয়ার কথা ছিল।

হজযাত্রীদের সৌদি আরবে নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস ২৮টি হজ ফ্লাইট পরিচালনা করেছে। সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। এবার বাংলাদেশের হজযাত্রীর কোটা ৭৮ হাজার ৫০০ জন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন। অন্যদিকে, এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৫ জন পুরুষ, ৬ জন নারী। মক্কায় ১৪ জন ও মদিনায় ৭ জন মারা গেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী

আপডেট সময়: ১১:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬