আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আজ পবিত্র আশুরা

  • জাতীয় ডেস্ক
  • আপডেট সময়: ০৬:৪৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

আজ ১০ মহররম। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য খুবই তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন আজ। প্রতিবছর ধর্মপ্রাণ মুসলমানেরা মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির- আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। পাশাপাশি তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। আরবি ‘আশারা’ শব্দের অর্থ ১০। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদের (সা.) দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সেনাদের হাতে শহীদ হন। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। কারবালার বিয়োগান্ত ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে দিনটিকে কেন্দ্র করে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে। এই দিনে হজরত মুসা (আ.) তাঁর অনুসারীদের নিয়ে ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন। এই দিনে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন ইব্রাহিম (আ.)। পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাণীতে তিনি সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন। দিবসটি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। এ ছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

আজ পবিত্র আশুরা

আপডেট সময়: ০৬:৪৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫