আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘অবশেষে তুমি এলে’—রোম্যান্স আর স্বপ্নের গল্পে নতুন নাটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল অভিনীত নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’ মুক্তি পেয়েছে। জাগো এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা এবং গল্প লিখেছেন পারভেজ ইমাম।

নাটকের গল্পে দেখা যায়—রাজবংশের শেষ উত্তরসূরি সালমানের ফুলের প্রতি গভীর ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া একটি ফ্লাওয়ার শপকে ঘিরে তার জীবন। সেই সঙ্গে রয়েছে সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর দুই তরুণ-তরুণীর আবেগঘন যাত্রা। একদিন ফুল কিনতে এসে সালমানের সঙ্গে দেখা হয় কেয়ার। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় সালমান, আর সেখান থেকেই শুরু হয় গল্পের রোম্যান্টিক মোড়।

নাটকটির অন্যতম আকর্ষণ ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি মিষ্টি গান। রবিউল ইসলাম জীবন-এর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কাওসার খান। এতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তি সিঁথি। রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, রোম্যান্টিক ট্র্যাজেডি ও পারিবারিক আবহে নির্মিত এই নাটকটি গত ১৪ মে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

প্রধান দুই চরিত্র ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ আরও অনেকে। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

‘অবশেষে তুমি এলে’—রোম্যান্স আর স্বপ্নের গল্পে নতুন নাটক

আপডেট সময়: ১১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬