আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘রকস্টার’ উন্মাদনায় শাকিব খান, গালা নাইটে নতুন লুকে চমক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকাই চলচ্চিত্রাঙ্গনে এখন ‘রকস্টার’ সিনেমা ঘিরে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। শাকিব খান অভিনীত এই সিনেমার টিজার ও মোশন পোস্টার প্রকাশের পর থেকেই দর্শক-ভক্তদের আগ্রহ তুঙ্গে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘পিরিতি’ গানটিতে বিধ্বস্ত ও কারাবন্দী লুকে শাকিব খানকে দেখে দর্শকরা যেমন চমকে গেছেন, তেমনি পর্দার বাইরে এক গালা নাইটে তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে—ঝলমলে ও প্রাণোচ্ছল উপস্থিতিতে। শুক্রবার (১৫ মে) সামাজিক মাধ্যমে নিজের কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন এই তারকা। একটি গালা নাইটে অংশ নেওয়া সেই ছবিগুলোতে তাকে আধুনিক ও স্টাইলিশ লুকে দেখা যায়। চোখে সানগ্লাস, পরনে কারুকাজ করা কালো ব্লেজার এবং মুখে আত্মবিশ্বাসী হাসি—সব মিলিয়ে ভক্তদের নজর কাড়েন তিনি।

ছবির ক্যাপশনে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে শাকিব খান লেখেন, “তোমাদের সবার সঙ্গে এই ধরনের মুহূর্ত ভাগ করে নেওয়ার চেয়ে ভালো অনুভূতি আর নেই।” পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে সামাজিক মাধ্যম। অনেকেই তাকে ‘কিং খান’ বলে সম্বোধন করেছেন, আবার কেউ লিখেছেন—“আসল রকস্টার তো আপনিই ভাই”। রকস্টার সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে শাকিব খানকে দেখা যাবে একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এ সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

‘রকস্টার’ উন্মাদনায় শাকিব খান, গালা নাইটে নতুন লুকে চমক

আপডেট সময়: ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬